রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বিশ্বের বিভিন্ন ধর্মে রোজা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম ।।

পবিত্র মাস রমজানসহ মুসলিমরা বিভিন্ন ধর্মীয় দিবসে রোজা রাখেন৷ তেমনি অন্যান্য ধর্মেও এমন উপবাসের বিধান আছে৷ ইসলাম ছাড়াও অন্যান্য কয়েকটি ধর্মে উপবাসের নানা ধরন দেখা যায়৷

ইসলাম ধর্ম

ইসলামে রমজান মাসের ২৯ বা ৩০ দিন (চাঁদ দেখা সাপেক্ষে) রোজা রাখেন মুসলিমরা৷ এছাড়াও পবিত্র শবে বরাত, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় দিবসে রোজা রাখেন৷ তাঁরা ফজর থেকে মাগরিব পর্যন্ত খাবার, পানীয় ও যৌনকর্ম থেকে নিজেদের বিরত রাখেন৷

ইহুদি ধর্ম

ইয়োম কিপ্পুর বা প্রায়শ্চিত্তের দিন হলো ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র দিন৷ এদিন ২৫ ঘন্টা ধরে উপবাসে থাকেন ইহুদি ধর্মের অনুসারীরা৷ এছাড়া আরো ছয়দিন রোজা রাখার বিধান আছে ইহুদি ধর্মে৷

বৌদ্ধ ধর্ম

বৌদ্ধ ধর্মের সব সম্প্রদায়েই উপবাসের বিধান রয়েছে৷ মূলত পূর্ণিমার দিনগুলোতে ও অন্য ধর্মীয় দিনগুলোতে তাঁরা উপবাস করেন৷

খ্রিস্টান ধর্ম

অ্যাশ ওয়েনেসডে ও গুড ফ্রাইডে’তে রোজা রাখেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা৷ এছাড়া ইস্টার সানডে’র আগের দিন প্রায় ৪০ দিন তাঁরা শুক্রবারগুলোতে মাংস খাওয়া থেকে বিরত থাকেন৷

হিন্দু ধর্ম

বেদে বলা হয়েছে যে, চন্দ্রমাসের একাদশীর দিন পুরোটাই উপবাস করতে হবে৷ শুধু পানি পান করা যাবে৷ সে হিসেবে মাসে দু’বার এই উপবাসের রেওয়াজ আছে৷

মর্মন

খ্রিস্টীয় সংস্কারবাদী ল্যাটার ডে সেইন্ট ম্যুভমেন্টের সদস্যদের বলা হয় মর্মন৷ তাঁরা প্রতি মাসের প্রথম রোববার রোজা রাখেন৷

বাহা’ই

ইরান ও মধ্যপ্রাচ্যে বাহাউল্লাহ প্রতিষ্ঠিত ধর্ম বাহা-র অনুসারীরা তাঁদের পঞ্জিকার ১৯তম মাসে (২ থেকে ২০ মার্চ পর্যন্ত) রোজা রাখেন৷

ইয়াজিদি

মধ্যপ্রাচ্যে ইয়াজিদিরা ডিসেম্বর মাসে তিন দিন রোজা রাখেন৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ