রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ‘ঈদ উপহার’ পেলেন অর্ধশতাধিক আলেম লেখক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সংকটে পড়া আলেম লেখকদের ‘ঈদ উপহার’ দিয়েছে ইসলামি ধারার তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। এতে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ফোরামের দায়িত্বশীলরা জানান, অর্ধশতাধিক আলেম লেখককে বিকাশের মাধ্যমে নগদ অর্থ ঈদ উপহার হিসেবে দিয়েছেন তারা। প্রত্যেক লেখককে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেয়া হয়েছে। এর মধ্যে প্রবীণ লেখক যেমন আছেন তেমনি মরহুম আলেম লেখকের পরিবারও আছে। সব মিলিয়ে প্রায় দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে। যাদেরকে সহযোগিতা করা হয়েছে কারও নাম প্রকাশ করা হবে না বলে জানান তারা।

ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, আমাদের এ যাবত নেয়া কর্মসূচিগুলোর মধ্যে সবচেয়ে তৃপ্তিদায়ক কর্মসূচি ছিল এটি। দুর্দিনে লেখকদের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন ও এর কর্ণধার শায়খ আহমাদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, আস-সুন্নাহ পাশে না দাঁড়ালে এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হতো না।

ফোরাম সভাপতি বলেন, অনুদানের ঘোষণা দেওয়ার পর আমাদের কাছে অসংখ্য আবেদন আসে। আমরা যাচাই-বাছাই করে আমাদের সাধ্যের ভেতরে অর্ধশতাধিক লেখককে সক্ষম হয়েছি। এর বাইরেও প্রচুর লোকের আবেদন রয়েছে, যাদের পাশে দাঁড়াতে না পেরে খুব খারাপ লেগেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ