রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

জামালপুরে চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরে এক চিকিৎসকসহ নতুন করে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে।

আজ সোমবার সকালে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম ও দ্বিতীয় রিপোর্টে জামালপুর ল্যাবের নমুনা পরীক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকসহ ৩ জন ও ময়মনসিংহ ল্যাবের নমুনায় ১১ জনের শরীরে করোনা পজেটিভ আছে এবং তৃতীয় রিপোর্টে আরও ১৭ জনসহ মোট ২৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৩, মেলান্দহের ২১, সরিষাবাড়ির ২, বকশীগঞ্জের ১ ও দেওয়ানগঞ্জের ১ জন।

জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ১৪৪ (সরিষাবাড়ী ১১, মেলান্দহে ৩২, মাদারগঞ্জে ১৩,বকশীগঞ্জে ৯, দেওয়ানগঞ্জে ৯, ইসলামপুরে ২৫, সদরে ৪৫)। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৩ এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ