রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ঈদে দোকানপাট খুলে দিচ্ছে লেবানন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে লেবাননে সব দোকান বন্ধ আছে। তবে প্রশাসন ভাবছে ঈদ উপলক্ষ্যে দোকানগুলো খুলে দেবে। সোমবার এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আরব নিউজ।

জানা যায়, দীর্ঘ লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত দোকানীদের সাময়িক অর্থ উপার্জনের জন্য ঈদে দোকানগুলো খুলে দেয়ার বিষয়ে আগ্রহী লেবানন সরকার।

দেশটির ইকোনোমিক এ্যাসোসিয়েশনের প্রধান ও সাবেক মন্ত্রী মোহাম্মদ চৌচির বলেন, প্রশাসন মনে করে মুসলিম ধর্মাবলম্বীদের এই উৎসবে দোকান খোলা হলে দোকানীদের আর্থিক দিক দিয়ে একটু সুবিধা হবে। লেবানন এই লকডাউনের কারণে অনেকগুলো অর্থনৈতিক বাধার সম্মুখীন হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়িক সমিতিগুলো এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে। জনগণের নিরাপত্তাকে তারাও প্রাধান্য দিচ্ছে। নিয়ম মেনে সবার জন্য যা ভালো হবে তাই করা হবে। মরণঘাতী করোনাভাইরাসে লেবাননে এখন পর্যন্ত ৯১১ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৬ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ