মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটে ২ শতাধিক আলেম-ওলামাকে খাদ্য সহায়তা দিল বাসমাহ ও দাওয়াতে দ্বীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে মানুষের পাশে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বাসমাহ ফাউন্ডেশন ইউএসএ ও দাওয়াতে দ্বীন ফাউন্ডেশন বাংলাদেশ। সারা দেশের পাশাপাশি সিলেটে কয়েক হাজার পরিবারকে সহায়তা দেয়া হয়েছে ।

আজ রোববার বাসমাহ ফাউন্ডেশনের অর্থায়নে এবং দাওয়াতে দ্বীন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সিলেটের বিশ্বনাথে দুই শতাধিক আলেমকে খাদ্যদ্রব্য প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত এক উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাওয়াতে দ্বীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান, দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়খ মুসা আল হাফিজ। সোসাল ডিসট্যান্সি রক্ষা করে উলামায়ে কেরাম সমবেত হন এবং ত্রাণসামগ্রী উলামা - মাশায়েখের বাড়ী বাড়ী পৌছে দেয়া হয়।

মাওলানা আলী আসগর জাহিদের তেলাওয়াতের মাধ্যমে সূচিত ত্রাণবিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুসা আল হাফিজ বলেন, বৈশ্বিক দুর্যোগ যখন ভয়াবহ আকার ধারণ করেছে,তখন আমরা শুধু নিজেদের নিয়ে চিন্তিত থাকতে পারি না। আমাদের ভাবতে হবে সবাইকে নিয়ে। বাঁচতে হবে সবাইকে নিয়ে। শুধু নিজের সুবিধা নিয়ে চিন্তা করলে আমরা কেউই সুবিধা লাভ করতে পারবো না। সবার সুবিধা নিয়ে চেষ্টা করলে আমরা প্রত্যেকেই সুবিধা লাভ করবো।

তিনি বলেন, আমরা স্বার্থপর হয়ে বেঁচে থাকার জন্য দুনিয়ায় আসিনি। আমরা এখানে একটি মিশনারি জাতি হিসেবে ভূমিকা রাখবো। এ জন্য সেবা ও কল্যাণের প্রতিক হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। তিনি ভূয়সী প্রশংসা করেন বাসমাহ ফাউন্ডেশনের।

তিনি আরও বলেন, এ ফাউন্ডেশনের প্রধান মীর সাখাওয়াত হোসাইন এমন একজন আলেম, যিনি সেবা ও কল্যাণের প্রতীক হিসেবে নজির স্থাপন করেছেন। তিনি সত্যিকার অর্থে মানবতার এক বন্ধু।মাওলানা কারী জাকারিয়া আজাদ ঈসা ও মাওলানা মুশতাক আহমদের পরিচালনায় উলামা- মাশায়েখের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন মাওলানা জিয়া উদ্দীন, মাওলানা ফারুক আহমদ ও মাওলানা রেজাউর রহমান।

পরে দেশ ও জাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ