বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

বাড়িভাড়া ৬০ শতাংশ মওকুফ করতে নির্বাহী আদেশ জারির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে বাড়িভাড়া দিতে হিমশিম খেতে হচ্ছে অধিকাংশ ভাড়াটিয়ার। তাই মানবিক দিক বিবেচনায় বাড়িভাড়া ৬০ শতাংশ কম নিতে বাড়িওয়ালাদের প্রতি নির্বাহী আদেশ জারি করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

সেখানে বলা হয়, দেশব্যাপী চলমান সাধারণ ছুটিতে বেকার হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। তাই মানবিক দিক বিবেচনায় আপনার নির্বাহী আদেশে প্রতিমাসের বাসাভাড়ার শতকরা ৬০ শতাংশ মওকুফ করার আবেদন জানাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধান অভিভাবক। করোনা পরিস্থিতিতে জনগণ আজ মারাত্মক সংকটের মুখোমুখি। দীর্ঘদিন সাধারণ ছুটি চলমান থাকায় মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন অবস্থায় ভাড়া দিতে না পেরে বাড়িওয়ালা কর্তৃক প্রতিনিয়ত অপমানের শিকার হতে হচ্ছে অসংখ্য ভদ্র পেশাজীবীর।

সম্প্রতি কুষ্টিয়ায় বাড়িভাড়া দিতে না পারায় এক নারীকে আগুন ধরিয়ে দেন বাড়িওয়ালার ছেলে। ঢাকায় এক বাড়ির মালিক তার ভাড়াটিয়াকে রাতের বেলায় রাস্তায় বের করে দেন। অবস্থা এমন দাঁড়াচ্ছে যে, মধ্যবিত্ত পেশাজীবীরা নিজের অভাবের কথা লোক লজ্জায় কাউকে বলতেও পারেন না। আবার অভাবের কষ্টও সহ্য করা যাচ্ছে না।

কবে দেশ ও জাতি এই মহামারি থেকে রক্ষা পাবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। তাই দেশের প্রধান অভিভাবক হিসেবে আপনার নিকট আমাদের আবেদন এই যে, অন্তত মানবিক দিক বিবেচনায় সাধারণ পেশাজীবীদের এপ্রিল মাস থেকে বাসাভাড়ার শতকরা ৬০ ভাগ মওকুফ করার জন্য নির্বাহী আদেশ জারি করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ