রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কাতারে মাস্ক না পরলে ৩ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা প্রতিরোধে মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছে কাতার। প্রকাশ্যে বের হলেই মুখে মাস্ক থাকতে হবে দেশটিতে।

বিবিসি জানায়, মাস্ক না পরলে জেল ও জরিমানার অধ্যাদেশ জারি করেছে কাতার। বিধিনিষেধ না মানলে জেল ও জরিমানা দুই শাস্তিরই মুখোমুখি হতে হবে।

রাস্তায় কাউকে মাস্ক ছাড়া পাওয়া গেলে তার তিন বছরের জেল হতে পারে অথবা ৫৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ টাকা) পর্যন্ত জরিমানা দিতে হবে অথবা তার উভয় শাস্তিই হতে পারে।

করোনা টেস্টের বিপরীতে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে শীর্ষ দেশগুলোর একটি কাতার। ৩০ লাখেরও কম জনসংখ্যার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩১ হাজারের কাছাকাছি মানুষ। এর মধ্যে মারা গেছেন অন্তত ১৫ জন।

ফলে করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মাথাপিছু আয়ের ক্ষেত্রে অন্যতম ধনী দেশটি। এরমধ্যে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল বন্ধ রাখা হয়েছে। তবে ২০২২ সালে ফিফা বিশ্বকাপের প্রস্তুতির জন্য নির্মাণাধীন জায়গাগুলোর কাজ চলছে বিশেষ সুরক্ষা ও নিরাপত্তায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ