রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনা: ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার ৯ লাখ টাকার চেক হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সহায়তার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নিকট ৯ লক্ষ টাকার সহায়তা চেক হস্তান্তর করেছে ঢাকায় বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়াবাসীদের প্রাণের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’।

আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সহায়তা চেকটি হস্তান্তর করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি)।

মোকতাদির চৌধুরী (এমপি) বলেন, কোভিড-১৯ এর কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে কিছু মানুষের পাশে থাকার জন্য আমরা ৯ লক্ষ টাকার একটি চেক জেলা প্রশাসক মহোদয়ের নিকট হস্তান্তর করলাম। এটা ৯টি উপজেলায় সমানভাবে ভাগ করে দেয়ার জন্য আমরা ওনাকে একটি পত্র দিয়েছি।

এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার বিহেদী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক এহতেশামুল বারী তানজিল, আপ্যায়ন সম্পাদক আবু মুছা আনছারী, সহ-কোষাধক্ষ্য হারুনুর রশিদ হিরু, উপ-দপ্তর সম্পাদক, ইস্তেয়াক খন্দকার রুমেল, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সজিবুল হুদা, সদস্য ডা. সুব্র, মো. শরাফত হোসেনসহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ