রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

পাকিস্তানের তিন স্থানে পঙ্গপালের হামলা, ঝুঁকিতে দক্ষিণ এশিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার দক্ষিণ এশিয়াতে পঙ্গপালের প্রজনন ঘটছে। এতে ইতিমধ্যেই হামলার শিকার হয়েছে এ অঞ্চলের অন্যতম দুই বৃহৎ দেশ ভারত ও পাকিস্তান।

পঙ্গপাল ঠেকাতে গত ফেব্রুয়ারিতে জরুরি অবস্থা ঘোষণা করে পাকিস্তান। অন্যদিকে করোনাভাইরাসে বিধ্বস্ত ভারত দুই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জানিয়েছে, শীতকাল বৃষ্টিবহুল হওয়ায় পঙ্গপালের জন্ম ও বংশ বিস্তার ঘটেছে পাকিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায়।

পুরো পাকিস্তানের ৩৮ শতাংশ এলাকা পঙ্গপাল প্রজননের উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে বেলুচিস্তানে, সিন্ধে, পাঞ্জাব।

এফএও জানায়, এ মৌসুমে পঙ্গপালের হানায় শুধু পাকিস্তানেই যদি রবিশস্য যেমন গম, ডাল, আলু ইত্যাদি ১৫ শতাংশও নষ্ট হয়, তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ২০৫ বিলিয়ন রুপি।

ইতিমধ্যে বেলুচিস্তানে জন্ম নেয়া এক ঝাঁক পঙ্গপাল এ মাসের শুরুতে হানা দিয়েছে ভারতের রাজস্থানের আজমেরে। সেখানে বিপুল ফসল নষ্ট করছে এ ঝাঁকটি। যাদের রুখতে ইতিমধ্যে ঘুম হারাম হয়ে গেছে ওই অঞ্চলের কর্মকর্তাদের।

এফএও জানায়, এ মৌসুমে পঙ্গপালের হানায় শুধু পাকিস্তানেই যদি রবিশস্য যেমন গম, ডাল, আলু ইত্যাদি ১৫ শতাংশও নষ্ট হয়, তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ২০৫ বিলিয়ন রুপি। প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় পঙ্গপালের প্রজনন হচ্ছে। এ প্রজনন আগামী কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে। এদের মধ্য থেকেই কয়েকটি ঝাঁক বয়স্ক হচ্ছে।

যারা মে মাসের শেষের দিকে ইরান ও ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় হানা দেবে। জুন পর্যন্ত এদের চলাচল অব্যাহত থাকবে।

সংস্থাটি জানায়, ২২ জুন থেকে দক্ষিণ ইরান, ইরান-বেলুচিস্তান সীমান্ত, ওমান ও পূর্ব আফ্রিকা থেকেও পঙ্গপালের আরো কয়েকটি গ্রুপ পাকিস্তান ও ভারতে প্রবেশ করতে পারে।

ফলে কয়েকটি ঝাঁকের সম্মিলিত শক্তি ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে দক্ষিণ এশিয়া অঞ্চলে। সূত্র: ডন,হিন্দুস্তান টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ