রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

‘দুর্নীতির কারণে নগরবাসী সুফল ভোগ করতে পারেননি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুর্নীতি রোধে কাজ করবেন জানিয়ে নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিগত সময়ে দুর্নীতির কারণে নগরবাসী তেমন সুফল ভোগ করতে পারেননি। তাই প্রথম থেকেই ডিএসসিসির দুর্নীতি রোধে কাজ করা হবে।

শনিবার ডিএসসিসি নগরভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মুহা. ইমদাদুল হকের কাছ থেকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

ডিএসসিসির নবনির্বাচিত এই মেয়র বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নগরবাসীর সকল মৌলিক সেবা নিশ্চিত করা হবে। সেজন্য আগামীকাল রোববার থেকেই কাজ শুরু করব।

তিনি বলেন, প্রাথমিকভাবে পাঁচটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ শুরু করা হবে। এর মধ্যে করোনা ভাইরাসের মোকাবেলা, মশক নিধন, আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য, রাস্তাঘাট-যানজট। পর্যায়ক্রমে পরবর্তীতে অন্যান্য মৌলিক সেবাগুলোও নিশ্চিত করা হবে।

মশক নিধনে বিগত সময়ে তেমন কোনো কাজ হয়নি উল্লেখ করে তিনি বলেন, মশক নিধনে যেসব দেশ সফল হয়েছে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে কাজের পরিকল্পনা করা হবে। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে কাজকে আরো গতিশীল করব।

এদিন দায়িত্ব গ্রহণ কালে তাকে সীমিত পরিসরে অনাড়ম্বরভাবে স্বাগত জানিয়ে বরণ করে নেন ডিএসসিসির কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল ফরিদউদ্দিন আহমেদ রতন এবং ডিএসসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ