রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দীর্ঘ দুই মাস পর মালয়েশিয়ার মসজিদসমূহে জুমা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিগত ১৮ মার্চ মালয়েশিয়ার সমস্ত মসজিদ সাময়িক বন্ধ ঘোষণা করার প্রায় দুই মাস পরে গতকাল শুক্রবার জুমা আদায়ের মাধ্যমে মসজিদগুলোতে আবার ইবাদত-বন্দেগি চালু করার সিদ্ধান্ত জানিয়েছে দেশটির সরকার।

তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সির পুত্রজায়া সংবাদদাতা জানিয়েছে, মসজিদ খুলে দেয়ার ব্যাপারে স্থানীয় কয়েকটি ইফতাবোর্ডের সুপারিশে মালয়েশিয়া সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এই ঘোষণা দেয়।

একইসঙ্গে সরকারের ঘোষণায় বলা হয়েছে, মসজিদের স্টাফগণই শুধুমাত্র স্বল্প পরিসরে জামাত চালু রাখতে পারবে, বহিরাগত সাধারণ মুসল্লিদের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে।

গতকাল রাজধানী কুয়ালালামপুর, পুত্রজায়া ও লাবুয়ানের মতো বড় বড় শহরের বেশিরভাগ মসজিদেই দীর্ঘদিন পরে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহার নামাজের ব্যাপারেও সরকারের সিদ্ধান্ত সামনে এসেছে, জানানো হয়েছে, খুলে দেয়া মসজিদগুলোতেই শুধুমাত্র স্বল্প পরিসরে
ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এ পর্যন্ত মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮৫৫ জন নাগরিক। দিনদিন দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সূত্র: আনাদুলু আরবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ