রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

চাঁদপুরে ইসলাম নিয়ে ফেসবুকে কটূক্তি, ২ তরুণ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মসজিদে নামাজ পড়া, মসজিদের ইমাম ও ইসলাম নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে দুই তরুণকে আটক করা হয়।

শুক্রবার রাত ১১টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।

আটক তরুণরা হলেন—সুমন চন্দ্র বিশ্বাস (২৬) ও অধীর চন্দ্র মল্লিক (২৭)। তাদের বাড়ি ওই উপজেলার লামচরী গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ। তিনি জানান, গত কয়েকদিন ধরে ‘পথিক সুমন’ নামে একটি আইডি থেকে সুমন চন্দ্র বিশ্বাস মসজিদে নামাজ পড়া, মসজিদের ইমাম, মৌলভী (হুজুর) ও ইসলাম নিয়ে কটূ মন্তব্য লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছিলেন। তার ওই স্ট্যাটাসের ওপর ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেন অধীর চন্দ্র মল্লিক নামের আরেক তরুণ।

ওসি স্বপন কুমার আইচ বলেন, ফেসবুকে ইসলাম নিয়ে নেতিবাচক স্ট্যাটাস ও মন্তব্য করার পর বিষয়টি মুসলিমদের অনুভূতিতে আঘাত হানে। গত শুক্রবার একাধিক মুসলিম আমার কাছে এ বিষয়ে মুঠোফোনের মাধ্যমে অভিযোগ করেন। ওই অভিযোগের তদন্ত করে ঘটনাটির সত্যতা পাওয়া যায়। এরপর গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই তরুণকে তাদের বাড়ি থেকে আটক করে পুলিশ। এ ব্যাপারে তার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ