রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ৭৪, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ জেলায় ৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে জেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই সময়ে ৪৪ জন ব্যক্তির সুস্থ হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ছয় হাজার ৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এক হাজার ছয়শ নয়জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত মোট রোগীর সংখ্যা এক হাজার পাঁচশ’ ৩৫ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৬১ জন আর সুস্থ হয়েছেন তিনশ’ ৮৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ