রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

‘করোনা পরিস্থিতিতে সকলস্তরের মানুষের জন্য জরুরী ভাতার ব্যবস্থা করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবিক কারণে ও দুর্দশা লাঘবে করোনা পরিস্থিতিতে সকল শ্রেণীর কর্মহীন শ্রমিকদেরকে ১৫ হাজার টাকা করে এককালীন সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

চরমোনাইয়ের পীর বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য উল্লেখযোগ্য প্রণোদনা ঘোষণা করে ঈদের পূর্বেই তা পরিশোধ, প্রবাসী শ্রমিক যারা রেমিটেন্স যোদ্ধা; তাদের সিংহভাগ মানুষ প্রবাসে থাকেন এবং দেশে তাদের অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছেন, তাদেরকে দ্রুত নগদ প্রণোদনার আওতায় আনতে হবে এবং আটকাপড়া শ্রমিকদের যারা স্ব-ইচ্ছায় দেশে আসতে চায় তাদের সরকারী খরচে দেশে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, সরকার দুইবারে যে ১ কোটি রেশনকার্ড কর্মসূচী হাতে নিয়েছে তা প্রসংশনীয় উদ্যোগ হলেও দুর্নীতিবাজদের কারণে সরকারের এই উদ্যোগের সুফল প্রকৃত প্রাপকরা পাবে না। তাই দেশপ্রেমিক ও বলিষ্ঠ সেনাবাহিনী যেভাবে জাতীয় পরিচয়পত্র করে সুনাম অর্জন করে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছে, তেমনি দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য রেশনকার্ডের তালিকা প্রণয়ন করা গেলে দেশের জনগণ সরকারের শুভ উদ্যোগের সুফল পাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ