রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২০২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন এবং মারা গেছে ১৫ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করে এক হাজার ২০২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া ২৪ ঘণ্টায় হয়েছেন ২৭৯ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২৯৮ জনের। আজকে মৃতদের মধ্যে পুরুষ সাতজন ও নারী আটজন রয়েছেন।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ২৭৯ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮২ জনে।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন এবং মারা গেছে ১৪ জন। এরও আগে বুধবার শনান্ত হয়েছিল ১ হাজার ১৬২ জন, মৃত্যু হয় ১৯ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৯৬৯ জন, মারা যায় ১১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ