রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দারুল উলূম মাবিয়ায় ত্রাণ নিয়ে ৬০০ মানুষের পাশে মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান হিরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে>

সাভারের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মাবিয়া ইসলামিয়া গেরুয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছাদিকুর রহমান হিরুর পক্ষ থেকে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে দ্বিতীয় বারের মতো ত্রাণ বিতরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন গণ-পরিবহনের নেতা সাদিকুর রহমান হিরু।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ টার দিকে গেরুয়া মাদরাসা প্রাঙ্গণে প্রিন্সিপাল মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর সংক্ষিপ্ত বক্তব্য ও দু'আর মাধ্যমে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারি মো. নুরুল ইসলাম, সহ-সেক্রেটারি আলহাজ্ব মকছুদুর রহমান, কোষাধ্যক্ষ আলহাজ্ব জিল্লুর রহমান, ৮নং ওয়ার্ডের মেম্বার জনাব হাসান সরদারসহ মাদরাসার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও মাদরাসার শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটিতে সঞ্চালক হিসেবে ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা হাবীবুর রহমান।

ত্রাণ সামগ্রী মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১কেজি মুশুরী ডাল, ১কেজি সয়াবিন, ১কেজি পোলার চাল, সেমাই ১ কেজি, চিনি ১কেজি, হাত ধোয়ার সাবান ১ পিছ।

৪ হাজার ৫ শ মানুষের পাশে মুক্তিযোদ্ধা হিরু

বীর মুক্তিযোদ্ধা ছাদিকুর রহমান হিরু নাখালপাড়া, মহাখালী ও ধামরাইসহ আরো বিভিন্ন এলাকার ঘরবন্দি মানুষদের জন্য ব্যক্তিগত ভাবে প্রায় সাড়ে চার হাজার লোকের জন্য ত্রাণের ব্যবস্থা করে মানবতার পাশে দাঁড়িয়েছেন। এতে হাসি ফুটেছে সাময়ীক অসুবিধায় পড়া মানুষের মুখে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ