রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ডেঙ্গু প্রতিরোধে 'চিরুনি অভিযান' সফল করতে মেয়র আতিকের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে 'চিরুনি অভিযান' সফল করতে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ শুক্রবার বেলা ১১টায় এবং বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত দু’টি পৃথক পৃথক অনলাইন সভায় তিনি এ আহ্বান জানান।

অনলাইন সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। এটি ছিল নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের প্রথম সভা।

কাউন্সিলর ও কর্মকর্তাদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর কল্যাণ করা। আমাদের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা। তাই কথায় নয় কাজে প্রমাণ দিতে হবে। মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। এর ব্যতিক্রম হলে সাংবাদিক ও জনগণ কেউই ছাড় দেবে না।

উন্নয়নকাজ গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ দেন মেয়র।

মেয়র বলেন, মশক নিয়ন্ত্রণ যেন ঠিক মতো হয় সে জন্য প্রত্যেক কাউন্সিলর ব্যক্তিগতভাবে মনিটর করবেন। নির্ধারিত গুণ ও পরিমান বজায় রেখে মশার কীটনাশক ছিটানো হচ্ছে কিনা তা আপনাদের নিশ্চিত করতে হবে। প্রত্যেক কাউন্সিলর তার ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণের জন্য দায়ী থাকবেন এবং তাকেই জবাবদিহি করতে হবে।

এডিস মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে অনুষ্ঠেয় ‘চিরুনি অভিযান’ সামাজিক দূরত্ব নিশ্চিত করে সফল করার জন্য তিনি কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ