রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ডেঙ্গু নিয়ন্ত্রণে কাল থেকে ডিএনসিসির চিরুনি অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫টি অঞ্চলের ৫টি ওয়ার্ডে একযোগে শুরু হবে বিশেষ পরিচ্ছন্নতা (চিরুনি অভিযান) অভিযান। শনিবার (১৬ মে) থেকে এই অভিযান শুরু হবে।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

দায়িত্বগ্রহণের পর মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা হলো আজ। এতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ও ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

যেসব এলাকায় অভিযান চলবে- সকাল ১০টায় উত্তরা সেক্টর ১ ও ৫, মিরপুর ৬ নম্বর বাজার, মহাখালীর সুবাস্তু টাওয়ারের সামনে, মিরপুর-১০, টোলারবাগ, ডেল্টা মেডিকেল কলেজের সামনে।

এছাড়া সকাল ৮টা থেকে কারওয়ান বাজার ও আসাদ গেটেও এই অভিযান চালানো হবে।

 

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ