রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

চট্টগ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নাইমুল হক (৪১) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জামাল মোস্তফা। তিনি বলেন, পুলিশের এ সদস্যকে গতকাল (বৃহস্পতিবার) জ্বর-সর্দিসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

‘আজ সকালে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়েছে। আমরা তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে ( বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস) পাঠিয়েছি।’

এছাড়া বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সলিল বিশ্বাস নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধও মারা গেছেন বলে জানান ডা. জামাল মোস্তফা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ