রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। পিতা আবু তাহের মোহাম্মদ মোয়াজ্জেমের কবরেই তাকে দাফন করা হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়।

আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল নয়টায় মারকাজুল ইসলামের স্বেচ্ছাসেবক আব্বার মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় করোনার স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।

অধ্যাপক আনিসুজ্জামান করোনা পজিটিভ হওয়ায় তার পরিবারের সব সদস্য দাফনে অংশ নিতে পারেননি। তবে, আনিসুজ্জামানের ভাই আখতারুজ্জমান, ছেলে আনন্দ জামান ও মেয়ের জামাই আজিমুল হক পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুজ্জামান। ওইদিন রাতেই জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ