রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

স্বল্প পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মাহে রমজানের রহমতের দশ দিন ও মাগফিরাতের দশ দিন চলে গেছে। বাকি রয়েছে শুধু নাজাতের দশ দিন।

এর পরই বিশ্ব মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ থেকে ২৫ মের মধ্যে বাংলাদেশসহ পুরো বিশ্বে ঈদ উদযাপিত হবে।

তবে প্রতিবছরের ন্যায় এবার আর বড় পরিসরে কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও সকল স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে। আর তা নিশ্চিত করতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়, বর্তমানে দেশব্যাপী বিদ্যমান বিভিন্ন বিধি-বিধান ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। বিশেষ করে, উন্মুক্ত স্থানে বড় পরিসরে জমায়েত পরিহার করতে হবে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এদিকে দেশব্যাপী চলমান সাধারণ ছুটি সপ্তম দফায় বাড়ানো হয়েছে। আজ দুপুরে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই দফায় নতুন করে ১৪ দিন যোগ হওয়ায় ছুটি গিয়ে ঠেকল ৩০ মে পর্যন্ত। তবে এই ১৪ দিনের মধ্যে আছে শবে কদর, ঈদুল ফিতর ও চার দিনের সাপ্তাহিক ছুটি।

মূলত ছুটি থাকবে ২৮ মে পর্যন্ত। ২৯ ও ৩০ তারিখ যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সেই দুদিনও ছুটির সঙ্গে যোগ হয়ে গেছে। এর মধ্যে ২১ মে শবে কদরের সরকারি ছুটি। ২২ ও ২৩ তারিখ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ঈদুল ফিতরের ছুটি আছে ২৪, ২৫ ও ২৬ মে। সবমিলিয়ে ১৪ দিন পর ৩০ মে খুলতে পারে অফিস-আদালত।

দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে প্রথমবারের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর তা বাড়ানো হয় ১১ এপ্রিল পর্যন্ত। তৃতীয় দফায় বাড়ে ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত। এরপর ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছিল পঞ্চম দফায়। এভাবে ৬ষ্ঠ দফায় বাড়ে ১৬ মে পর্যন্ত। এখন তা বর্ধিত করা হলো ৩০ মে পর্যন্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ