রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সিলেটে হাজারো গরিবকে ত্রাণ দিচ্ছে বাসমাহ ফাউন্ডেশন দাওয়াতে দ্বীন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের গরিব-দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাসমাহ ফাউন্ডেশন। সারা দেশের পাশাপাশি এখানেও করোনাদুর্গত মানুষের জন্য প্রদান করছে বিশেষ সহায়তা।

আজ বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের দরিদ্রবহুল তিন নম্বর ওয়ার্ডের অভাবি ও দুর্গত নারী- পুরুষদের প্রদান করা হয় করোনাসহায়তা প্রকল্পের ফুড প্যাক। মানবকল্যাণে নিবেদিত আন্তর্জাতিক সেবা সংস্থা বাসমাহ ফাউন্ডেশন এর অর্থায়নে এবং দাওয়াতে দ্বীন ফাউন্ডেশন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এ ধারাবাহিক খাদ্যপ্রদান প্রকল্প চলমান।

বাসমাহ ফাউন্ডেশন (ইউএসএ) এর সিও মানবতার বন্ধু মাওলানা মীর সাখাওয়াত হোসাইন এর তত্তাবধানে এ প্রকল্প সম্পন্ন হচ্ছে। সিলেটে ত্রাণপ্রকল্প উদ্বোধন করেন, দাওয়াতে দ্বীন। ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক,মাওলানা মুসা আল হাফিজ।

এ প্রকল্পে নওমুসলিম,আলেম- উলামা, সাধারন গরিব, এবং অনটনগ্রস্থ নানা শ্রেণি ও পেশার হাজারো মানুষকে সহায়তা করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে মাওলানা মুসা আল হাফিজ বলেন, মুসলমানরা দুনিয়ায় এসেছি মানবতার কল্যাণের জন্য। ফলত প্রত্যেক মুসলমানই একেক মিশনারি। যেখানেই মানবতার অসহায়ত্ব, সেখানেই আমাদের সেবাকর্ম জারি রাখতে হবে।

এই দায়িত্ববোধেই ধর্ম,বর্ণ,শ্রেণি ও পেশা নির্বিশেষে সর্বস্থরের অভাবি মানুষের জন্য কাজ করে যাচ্ছে বাসমাহ ফাউন্ডেশন ও দা'ওয়াতে দ্বীন ফাউন্ডেশন বাংলাদেশ। মানুষের জন্য সেবা ও সহায়তার এই ধারা আরো বেগমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ