রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সবাইকে কদর তালাশে ব্যাপক ইবাদতে মশগুল হতে হবে: চরমোনাইয়ের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মাহে রমাজানের শেষ প্রান্তে আমরা উপনিত। সবাইকে কদর তালাশে বেশি বেশি ইবাদতে মশগুল হতে হবে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমাজান এসেছিলে আমাদের মাঝে। দেখতে দেখতে বরকতপূর্ণ মাসের শেষ দশকে এসে হাজির। বাকি দিনগুলো অত্যন্ত গুরুত্বের সাথে ইবাদতে কাটানো উচিত সকলের।

তিনি বলেন, করোনা ভাইরাস দিন দিন আরো ব্যাপক হচ্ছে। বুঝা যাচ্ছে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে পরিপূর্ণরূপে সমর্পণ করতে পারিনি। এজন্য করোনাও যাচ্ছে না। তিনি সকলকে ধৈর্যধরাণ করে আল্লাহর কাছে খাসভাবে তওবা ও ইস্তেগফার করার আহ্বান জানান।

হাদীস শরীফে আসছে রাসূল সা. বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজেদের গুনাহ মাফ করিয়ে নিতে পারেনি, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। তাই মাহে রমজানের বাকিদিনগুলোতে সবাইকে ইবাদতে মশগুল থাকার জন্য তিনি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ