বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ল্যাবে তৈরি হয়েছে করোনা ভাইরাস: ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের জন্ম হয়েছে ল্যাবরেটরিতে এমনটাই দাবি করেছেন নরেন্দ্র মোদির মন্ত্রী সভার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিন গড়করি।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী বলেন, করোনা ভাইরাস ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। এটা স্বাভাবিক ভাইরাস নয়, কৃত্রিম। তাই করোনাকে নিয়েই বাঁচতে হবে। তবে একবার এর ভ্যাকসিন বের হয়ে গেলে আর কোনও অসুবিধা হবে না। গোটা বিশ্ব ভ্যাকসিন বানাবার চেষ্টা করছে।

করোনার কারণে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, ভাইরাসটি চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে। তাই তাদের কাছে ক্ষতিপূরণও দাবি করা হবে বলে জানিয়েছেন তিনি।

এমন দাবি উড়িয়ে দিয়ে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাম্প প্রশাসন। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এমন মন্তব্য করছেন তিনি। এদিকে প্রতিদিন লাশের মিছিল দীর্ঘ হচ্ছে ভারতেও। আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে দেশটিতে।

বুধবার এক সাক্ষাতকারে নীতিন গড়করি বলেন, করোনা আক্রান্তদের চিহ্নিত করার পদ্ধতি নিয়ে সমস্যা আছে। আমাদের চেষ্টা করছি যাতে দ্রুত ভাইরাসটি চিহ্নিত করা যায়। এভাবে কোনও ভাইরাস ছড়িয়ে পড়বে কেউই বুঝতে পারেনি। কারণ এটি প্রকৃতিতে জন্ম নেয়নি। এর জন্ম হয়েছে ল্যাবরেটরিতে।

ভারতের প্রসঙ্গ তুলে বিজেপির সাবেক সভাপতি নীতিন বলেন, আমরা এখন প্রস্তুত আছি। আমাদের বিজ্ঞানীরা প্রস্তুত আছেন। আমরা শীঘ্রই এই সমস্যার সমাধান বের করে ফেলব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ