রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মাওলানা আবুল হাসানাত আমিনী ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ পুরুষ মুফতি ফজলুল হক আমিনী রহ. এর সুযোগ্য সন্তান, মাওলানা আবুল হাসানাত আমিনীকে ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করায় জেলার শীর্ষ উলামা মাশায়েখদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে উলামায়ে কেরাম বলেন, মুফতি আমিনী রহ. ছিলেন দেশের রাজনৈতিক ও ইসলামি আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, দেশের সাধারণ মানুষ অধিকার ও ইসলামের পক্ষে দাবি আদায়ের আন্দোলন করে গেছেন আমৃত্যু। দেশ ও ইসলামের স্বার্থে মুফতি আমিনী রহ. যে আদর্শিক রাজনৈতির রূপরেখা তৈরি করে গেছেন, আমরা আশা করবো তার সন্তান সেই আদর্শিক রূপরেখা ধরে এগিয়ে যাবে। পাশাপাশি দেশের আপোমর জনগনের সেবায় ইসলাম ও মসজিদ মাদরাসার কল্যাণে আমৃত্যু নিজেকে নিয়জিত রাখব ।

ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের পক্ষে- জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার পিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী, জামিয়া ইউনুছিয়ার ছদর ও শাইখুল হাদিস আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী, জামিয়া ইউনুছিয়ার পিন্সিপাল আল্লামা মুফতি মুবারকুল্লাহ, জামিয়া ইউনুছিয়ার শাইখুল হাদিস ও জামিয়া দারুল আরকাম এর পিন্সিপাল আল্লামা শায়খ সাজিদুর রহমান ।

জামিয়া ইউনুছিয়ার সহকারী শিক্ষা সচিব, মুফতি আব্দুর রহিম কাসেমী, জামিয়া দারুল আরকাম মাদ্রাসার ভাইস পিন্সিপাল, মাওলানা আলী আজম কাসেমী, জামিয়া কুরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা দারুল কোরআন মাদ্রাসার পিন্সিপাল, হাফেজ মাওলানা মুহা. ইদ্রিস , জামিয়া ইসলামিয়া সোনারামপুর আশুগঞ্জ মাদরাসার শাইখুল হাদিস, মুফতি বুরহান উদ্দিন কাসেমী, জামিয়া আইয়ুবিয়া দারমা মাদরাসার পিন্সিপাল, মাওলানা মেরাজুল কাসেমী, জামিয়া হুসাইনিয়া দারুল উলুম উচালিয়া পাড়া মাদ্রাসার পিন্সিপাল, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ