রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে: অ্যামনেস্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জ‌াতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

যেভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে, তাতে কোভিড-১৯ আক্রান্তদের মানবাধিকার রক্ষা হচ্ছে না বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংগঠনটি।

বিবিসি বলছে, কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ১৭ পাতার একটি বিশ্লেষণ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

কীভাবে বাংলাদেশের দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা এই করোনা মহামারির মধ্যে মুখ থুবড়ে পড়েছে, তার ব্যাখ্যা দেয়া হয়েছে বিশ্লেষণে।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় যেসব রোগী হাসপাতালে যাচ্ছেন, তাদের হাসপাতালের দরজা থেকেই ফিরিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের জন্যও যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে না। নানা রকম নিগ্রহের শিকারও হতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। মারা গেছে ২৮৩ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

বিবিসি অপর এক প্রতিবেদনে দাবি করেছে, বিশ্বের যে ৩০টি দেশের মানুষ করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হয়েছেন, তার মধ্যে এখন বাংলাদেশও আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ