রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

পঞ্চগড়ে পুলিশের এএসআইয়ের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে এবার পুলিশের এক এএসআইয়ের করোনা শনাক্ত হয়েছে। ৩৪ বছর বয়সী ওই পুলিশ সদস্য পঞ্চগড় পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত ১৪ জনে দাঁড়ালো।

গতকাল বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। করোনা আক্রান্ত এক কয়েদীর সংস্পর্শে তিনি আক্রান্ত হয়েছেনে বলে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ১ মে পঞ্চগড় কারাগাররে এক কয়েদির শ্বাসকষ্ট শুরু হলে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়। ৫ মে ওই কয়েদির করোনা শনাক্ত হয়। তারপর ওই কয়েদির সংস্পর্শে আসা দুই পুলিশ সদস্য, ৪ জন কারারক্ষীসহ ১০ জনকে হোম কোয়ারন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে শুধু ওই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়।

পুলশি সুপার মুহাম্মদ ইউসুফ আলী বলেন, আক্রান্ত পুলিশ সদস্য করোনা আক্রান্ত এক কয়েদিকে রংপুর নিয়ে গিয়েছিলেন। এরপর থেকে তিনি পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে ছিলেন। বর্তমানে তিনি ভালো আছেন। তাকে সেখানেই আইসোলেশনে রাখা হয়েছে। একই সাথে পুলিশ লাইন্সে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত জেলায় করোনা সন্দেহে ৬৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৫১ জনের ফলাফলে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ