রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দুবাইয়ের বুর্জ খলিফাকে বানানো হলো 'দানবাক্স'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব নজরকাড়া দুবাইয়ের বুর্জ খলিফা ভবনকে বানানো হলো 'দানবাক্সে'। করোনায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে খাদ্যসহায়তা দিতেই নেয়া হয়েছে এই উদ্যোগ।

কোরোনার থাবা পড়েছে মরুদেশ সংযুক্ত আরব আমিরাতেও। এমন অবস্থায় স্বল্প আয়ের মানুষদের খাদ্য সহায়তা দিতে ৮২৮ মিটার উচ্চতার ঝলমলে বুর্জ খলিফা ভবনটি রুপান্তরিত হয়েছে দান বাক্সে।

বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটিতে রয়েছে ১২ লাখ বাতি। বাক্সে ১০ দিরহাম অনুদান এলে জ্বলে উঠবে একটি করে বাতি। জমতে থাকা টাকায় কেনা খাদ্য যাবে দরিদ্রজনের ঘরে। এরই মধ্যে ১২ লাখ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম গ্লোবাল ইনিশিয়েটিভ নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে কর্মসূচিটি চালু হচ্ছে।

মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম গ্লোবাল ইনিশিয়েটিভ এর উপদেষ্টা ওয়ালিদ আল-আলি বলেন, বিশ্বের দীর্ঘতম দানবাক্স পূর্ণ হয়েছে। আমরা সবাই মিলে ১২ লাখ খাবার প্যাকেট সরবরাহ করেছি। সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার। প্রাণ হারিয়েছে দুই শতাধিক মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ