রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

চট্টগ্রামে করোনা আক্রান্ত কলেজছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক কলেজছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর মৃত্যু হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ২৩ বয়সী এক কলেজ ছাত্রীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর ৫ মে করোনা শনাক্ত হয়। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, করোনায় আক্রান্ত মারা যাওয়া কলেজ ছাত্রীর ব্লাড ক্যানসার থাকায় তাকে কয়েকবার রক্তও দিতে হয়েছে। মেয়েটিকে শুরুর দিন থেকেই আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। বুধবার রাতেই তার মৃত্যু হয়।

মেয়েটির পরিবারের এক স্বজন জানান, নগরীর উত্তর পতেঙ্গার কাটগড় এলাকার ওই ছাত্রী পতেঙ্গার চসিক পরিচালিত একটি কলেজে স্নাতক শ্রেণির শিক্ষার্থী। ওই ছাত্রী ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে গত মার্চ মাসে একটি বেসরকারি হাসপাতালে প্রথমে ভর্তি হয়। এরপর এপ্রিল মাসে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থাকা অবস্থায় ৫ মে তার নমুনায় করোনা শনাক্ত হলে সেদিন রাতেই তাকে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ