রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

গিনিতে লকডাউনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের দেশে দেশে চলছে লকডাউন, কারফিউ ও অন্যান্য বিধি-নিষেধ। তবে দীর্ঘদিন ধরে চলা লকডাউনে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। বিশেষ করে, খেটে খাওয়া মানুষ পড়েছে নানা সংকটে। তাই লকডাউন ভেঙে তারা ঘরের বাইরে বের হতে বাধ্য হচ্ছেন।

খোদ যুক্তরাষ্ট্রেও লকডাউনবিরোধী বিক্ষোভ হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাদের সমর্থন দিয়েছেন। এমনকি দেশটির অনেক রাজ্যে লকডাউন তুলে নেওয়া হয়েছে।

গতকাল বুধবারও লকডাউন তুলে নেয়াসহ নানা দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গিনিতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, লকডাউনের কড়াকড়ি প্রত্যাহার এবং অন্যান্য মৌলিক অধিকারের তথা সরকারি সেবার দাবিতে এদিন দেশটির রাস্তায় নামে হাজারো মানুষ। এ সময় সরকারি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের থামাতে নিরাপত্তা বাহিনী টিয়ার শেল ও লাঠিচার্জ করে। এর পর সংঘর্ষ আরো কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। একা পর্যায়ে পুলিশের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে ৬ জনের মৃত্যু হয়।

অন্যদিকে, খাদ্য কর্মসূচির পরিসর বাড়ানোর দাবিতে আর্জেন্টিনা এবং সুরক্ষা পোশাকের দাবিতে মেক্সিকোয় আন্দোলন করেছেন নার্সরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ