সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

তুরস্কে মসজিদে মসজিদে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

করোনা পরিস্থিতিতে গরীব-অসহায় এবং কর্মহীন অভুক্ত লোকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে তুরস্কের বিভিন্ন মসজিদে।

গত শুক্রবার ইমাম আবদুল সামিত কাকির মসজিদ থেকে বিত্তশালীদের প্রতি অসহায়দের জন্য সহযোগিতার আহ্বান সম্বলিত একটি ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হলে তুরস্কের সাধারণ মানুষের মাঝে তা ব্যাপকভাবে সাড়া ফেলে এবং বিত্তশালীরা নিজেদের অনুদান নিয়ে ওই মসজিদে জমা করতে থাকেন।

তারপরে সেই অনুদান ভেফা সোশ্যাল সাপোর্ট নামের একটি সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায়-দরীদ্রদের মাঝে বিতরণ করা হয় বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সংবাদে বলা হয়, মানুষের নিত্যপ্রয়োজনের প্রতি লক্ষ রেখে চাল, তেল, দুধ, ময়দা, চিনি, চা এবং ঘরদোর পরিষ্কারের সরঞ্জামাদী পর্যন্ত বিতরণ করা হয় । যার থেকে বাদ পড়েনি বাচ্চাদের জন্য মিষ্টিও।

প্রসঙ্গত, করোনা উপসর্গের কারণে তুরস্কে এপর্যন্ত ৫ লাখ ১৮ হাজার ১৪৩ জন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।
আক্রান্ত হয়েছেন মোট ৭৪ হাজার ১৯৩ জন এবং এ রোগে মৃত্যু বরণ করেছেন, ১,৬৪৩ জন। আর সুস্থ হয়েছেন ৭,০৮৯ জন। তুরস্কে প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া যায় ২০ মার্চ ২০২০।

আনাদোলু এজেন্সি থেকে মুহাম্মদ বিন ওয়াহিদের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ