সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

করোনা শনাক্তে মসজিদে নববিতে থার্মাল স্ক্যানার স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে নববিতে প্রবেশকারী সবার শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য থার্মাল স্ক্যানার ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

থার্মাল ইমেজিং ক্যামেরাগুলো ৯ মিটার দূরত্বের মধ্যে নির্ভুলভাবে একসঙ্গে ২৫ জনের শরীরের তাপমাত্রা স্ক্যান করতে পারবে। এগুলো বিরতিহীন কাজ করে পারে ও প্রত্যেকের জন্য রিয়েল টাইম ভিডিও এবং অডিও রিপোর্ট দেয়।

উচ্চমানে এই থার্মাল স্ক্যানারগুলো একমাসের জন্য স্টোরেজ মেমোরিতে ছবি এবং তাপমাত্রা সংরক্ষণ এবং সেভ করে রাখতে পারে।

এদিকে করোনা মহামারির সময়ে সতর্কতা ও সচেতনতার অংশ হিসেবে মসজিদে হারাম ও মসজিদে নববীতে কর্মরত শ্রমিকদের আবাসনগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ানো ও সচেতনতা বৃদ্ধির জন্য জোর দিয়েছেন হারামাইন প্রেসিডেন্সির সভাপতি প্রফেসর ড. আবদুল রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস।

তিনি তাদের স্বাস্থ্য সুরক্ষা, সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তাদের দৈনন্দিন প্রয়োজন পূরণে বিশেষ ব্যবস্থা নিতে বলেন।

তিনি বলেন এটি আমাদের দ্বীনি কর্তব্য। কারণ তারা নিরলসভাবে পরিশ্রম করে হারামাইনকে সার্বক্ষণিক পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট। তাদের বাসস্থান পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা এবং তাদের খোঁজ-খবর রাখা আমাদের দায়িত্ব।

করোনা সংক্রমণ রোধে মসজিদে নববী ও মসজিদে হারামে সীমিত মানুষের উপস্থিতিতে জামাত ও জুমা চালু রয়েছে। ইমাম, মুয়াজ্জিন, প্রশাসনিক কর্মকর্তা, নিরাপত্তারক্ষী ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিতরা জামাতে অংশ নিতে পারেন।

তাদের স্বাস্থ্য পরীক্ষা করে মসজিদে প্রবেশ করতে হয় এবং বের হওয়ার সময়ও পরীক্ষার মুখোমুখি হতে হয়। এরই ধারাবাহিকতায় মসজিদে নববীর প্রবেশ পথে থার্মাল স্ক্যানার স্থাপন করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ