সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

হঠাৎ উহানে মৃতের সংখ্যা ১৩০০ বাড়াল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:উহানে নভেল করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের তথ্য লুকিয়ে আসছিল চীন, এমন অভিযোগ ছিল দেশটির বিরুদ্ধে।

সপ্তাহ খানিক আগে লকডাউন তুলে নেয়ার পর স্থানীয়রাও এ নিয়ে বিতর্ক তোলে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন শহরটিতে মৃত ও আক্রান্তের সংখ্যা সংশোধন করল।

ডিসেম্বরের মাঝামাঝি হুবেই প্রদেশের শহরটিতে করোনার উৎপত্তি হয়। কর্তৃপক্ষ জানায়, উহানে আসলে মারা গেছে ৩ হাজার ৮৬৯ জন। এর আগে বলা হয়েছিল, সেখানে মৃতের সংখ্যা ২ হাজার ৫৭৯। এতে আরও এক হাজার ২৯৩ জন মৃতের সংখ্যা যোগ হলো। ফলে সংশোধিত হিসাবে মৃতের সংখ্যা বাড়ল ৫০ শতাংশ।

এদিকে আক্রান্তের সংখ্যাও সংশোধন করেছে কর্তৃপক্ষ। মোট আক্রান্ত ৩২৫ বাড়িয়ে ৫০ হাজার ৩৩৩ জনের কথা জানানো হয়েছে।

ইতিহাস ও ভুক্তভোগীদের প্রতি আমাদের জবাবদিহি নিশ্চিত করতে এই তথ্য সংশোধন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর মাধ্যমে তথ্য ও উপাত্তের নির্ভুলতার বিষয়েও স্বচ্ছতা প্রকাশ করা হয়েছে।

সরকারের বহু সংস্থা ও প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টার ফলেই এ সংশোধিত সংখ্যাটি পাওয়া গেছে বলে তারা উহান প্রশাসন জানায়।

শহরটির নতুন তথ্য যুক্ত হওয়ায় চীনে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়াল। দেশটিতে মারা গেছে ৪ হাজার ৬৩৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭৫৩ জনে। সূত্র: বিবিসি, সিএনএন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ