সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের পদত্যাগ দাবি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের দল অর্থাৎ মার্কিন রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাসের পদত্যাগ চাইলেন।

রিপাবলিকান আইনপ্রণেতাদের দাবি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১৭ জন রিপাবলিকান আইন প্রণেতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকের পদত্যাগ চেয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তাঁরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুনর্গঠন করা জরুরি কিন্তু এমন দুর্যোগকালীন সময়ে এ নিয়ে ট্রাম্পের জোর করা উচিৎ হবে না।

চিঠিতে মার্কিন রিপাবলিকান আইন প্রণেতারা আরো জানায়, তাঁরা করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। তাঁদের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস মোকাবিলায় আরো কার্যকরী ভূমিকা রাখতে পারতো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ