সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

নাইজেরিয়ায় করোনায় মৃত ১৩, কারফিউতে সেনাদের গুলিতে নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনাভাইরাস রোধে ঘোষিত কারফিউ অমান্য করায় অন্তত ১৮ জনকে গুলি করে মেরেছে নাইজেরিয়ার পুলিশ। দেশটিতে করোনায় মারা যাওয়ার সংখ্যা এর চেয়েও কম।

আলজাজিরা জানায়, বুধবার নাইজেরিয়ার মানবাধিকার কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, কারফিউ ভাঙার কারণে পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

প্রতিবেদনে আরও প্রকাশ পায়, রাজধানী আবুজাসহ দেশটির ৩৬টি প্রদেশের ২৪টিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে অন্তত ১০৫টি অভিযোগ পেয়েছেন তারা।

এসব অভিযোগে ৮টিই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। যাতে পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১৮ জন ব্যক্তি মারা গেছে।

কমিশন আরও জানায়, এসব হত্যাকাণ্ড করোনায় মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত নাইজেরিয়ায় ৪০০ এরও অধিক করোনায় আক্রান্ত হয়েছেন; এর মধ্যে মারা গেছেন ১৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ