সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিকেএম যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত মিরপুর দারুস সালাম থানা জমিয়তের পরিচিতি সভা ও মাসিক বৈঠক কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দেওয়া নভোচারী আর নেই ভারতের সীমান্ত আচরণ নিয়ে উদ্বেগ, সংসদে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জাতির সামনে জামায়াতে ইসলামীর স্পষ্ট বক্তব্য জরুরি ইসলাম অবমাননা, জিও নিউজের সম্প্রচার লাইসেন্স স্থগিত সিলেটের বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাহারে মারা যেতে পারে তিন কোটি মানুষ: বিশ্ব খাদ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোনা থেকে সুস্থ হয়ে ওঠা জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা নির্বাহী পরিচালক ডেভিড বেসলে বলেছেন, করোনা ভাইরাসের মহামারীর সময় সংস্থার অর্থায়ন বন্ধ হয়ে গেলে অন্তত তিন কোটি মানুষ না খেয়ে মারা যাবে। এজন্য বিশ্ব নেতাদের করোনা মোকাবিলার পাশাপাশি তাদের অর্থনীতি সচল রাখার আহবান জানান। তিনি বলেন, তা না হলে অনাহার এবং অর্থনৈতিক দূরাবস্থার কারণে করোনার চেয়ে বেশি মানুষের মৃত্যু হবে।

বুধবার কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল এক প্রতিবেদনে এতথ্য জানায়। করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে। বিশ্বের দরিদ্র জনগোষ্ঠির মুখে খাবার তুলে দেয়ার ব্যবস্থা করা না গেলে অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যাবে।

বেসলে জানান, বিশ্বের বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় অন্তত দশ কোটি মানুষের মুখে খাবার তুলে দেয় বিশ্ব খাদ্য সংস্থা। তার মধ্যে অন্তত ৩ কোটি মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকি রয়েছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনীতি থমকে গেছে। ডেভিড বেসলে মনে করেন, এ ধরনের পরিস্থিতিতে বিভিন্ন দেশ বিশ্ব খাদ্য সংস্থাকে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে। আর এতে বিপর্যয় আরও বেড়ে যাবে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, সংস্থাটি যদি অর্থ সংকটের কবলে পড়ে তাহলে সর্বনিম্ন ৩ কোটি মানুষ খাদ্যের অভাবে মারা যাবে। তিন মাসের বেশি সময় ধরে দিনে তিন লাখ মানুষের মৃত্যু হবে। সে কারণে করোনা ভাইরাস মোকাবিলায় নেয়া পরিকল্পনার সঙ্গে অর্থনীতির বিষয়টি বিবেচনা করার কথা বলেন তিনি।

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার এই নির্বাহী পরিচালক সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। খাদ্য কর্মসূচির কার্যক্রম চালাতে গিয়ে করোনায় আক্রান্ত কারো সংস্পর্শে এসে তিনি নিজে করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সাবেক এই গভর্নর জানিয়েছেন, গত সপ্তাহে কানাডা সফর শেষে দেশে ফেরার পর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। এর প্রেক্ষিতে সেলফ কোয়ারান্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। তবে তার অসুস্থতা তেমন তীব্র নয়।

তিনি বলেন, অসুস্থতার সময় পরিবার ও চিকিৎসকদের সেবার কথা সব সময় মনে রাখবেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ