সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিকেএম যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত মিরপুর দারুস সালাম থানা জমিয়তের পরিচিতি সভা ও মাসিক বৈঠক কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দেওয়া নভোচারী আর নেই ভারতের সীমান্ত আচরণ নিয়ে উদ্বেগ, সংসদে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জাতির সামনে জামায়াতে ইসলামীর স্পষ্ট বক্তব্য জরুরি ইসলাম অবমাননা, জিও নিউজের সম্প্রচার লাইসেন্স স্থগিত সিলেটের বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

রমজান বিষয়ে মুসলমানদের প্রতি ভারতের শীর্ষ আলেমদের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

আসন্ন রমজান ও তারাবি বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।

১৫ এপ্রিল সকালে সংগঠনটির মহাসচিব মাওলানা মাহমুদ মাদানি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শরঈ কোনো কারণ ছাড়া আসন্ন রমজানের রোজা কেউ ভাঙবেন না। এমনিভাবে তারাবির নামাজও নিজের পরিবারকে নিয়ে ঘরেই পড়বেন। এক্ষেত্রে অন্য বাড়ির লোকজনদের জমা করার প্রয়োজন নেই। ছয়দিনের বা দশদিনের খতম তারাবির আয়োজন করতে যাবেন না।

জমিয়তের ওই বিজ্ঞপ্তিতে দিনমজুর, ও দরিদ্রদের মাঝে সামর্থ্যবানদের সাহরি ও ইফতার সামগ্রী বিতরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

এছাড়াও বলা হয়, লকডাউন চলাকালীন সময়ে একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না। পাঁচ ওয়াক্ত নামাজও নিজের পরিবারকে নিয়ে জামাতের সঙ্গে আপাততো ঘরেই পড়তে থাকুন।

জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল পেইজ থেকে মুহাম্মদ বিন ওয়াহিদের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ