সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিকেএম যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত মিরপুর দারুস সালাম থানা জমিয়তের পরিচিতি সভা ও মাসিক বৈঠক কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দেওয়া নভোচারী আর নেই ভারতের সীমান্ত আচরণ নিয়ে উদ্বেগ, সংসদে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জাতির সামনে জামায়াতে ইসলামীর স্পষ্ট বক্তব্য জরুরি ইসলাম অবমাননা, জিও নিউজের সম্প্রচার লাইসেন্স স্থগিত সিলেটের বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভ্যাকসিন না আসা পর্যন্ত লকডাউন চলুক: জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাস ঠেকাতে বিশ্বজুড়ে চলছে লকডাউন। এর পরেও প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এদিকে করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত লকডাউন তোলা উচিত নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

তিনি জানিয়েছেন, একমাত্র কোভিড-১৯ এর ভ্যাকসিনই পারে বিশ্বকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে। করোনার উত্তর না মেলা পর্যন্ত লকডাউন চলুক। তিনি আশা প্রকাশ করেন এই বছরের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলতে পারবেন বিজ্ঞানীরা।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) আফ্রিকান দেশগুলির সঙ্গে করোনা সংক্রান্ত এক ভিডিও কনফারেন্স চলাকালীন এসব কথা বলেন তিনি।

ওই ভার্চুয়াল বৈঠকে আফ্রিকার প্রায় ৫০টি দেশ অংশ নেয়। আতঙ্ক রুখতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে পরামর্শ দেন গুতেরেস। যেভাবে বিজ্ঞানীরা নিরলস পরীক্ষানিরীক্ষা করে চলেছেন, তাতে ২০২০ সালের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলা যাবে বলে মনে করেন তিনি।

এই লড়াইয়ে জাতিসংঘ গোটা বিশ্বের পাশে রয়েছে জানিয়ে গুতেরেস বলেন, এই সময় আর্থিক সাহায্যের প্রয়োজন। ২৫শে মার্চ ২ বিলিয়ন ডলার ফান্ড যোগাড়ের আবেদন করেছিল জাতিসংঘ। সেই পরিমাণ অর্থের ২০ শতাংশ জমা পড়েছে। করোনা মোকাবিলায় সেই অর্থ কাজে লাগানো হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ