শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুরাইয়া খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা ও ভাই আহত হয়েছে।

আজ বুধবার সকাল ৬টার দিকে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সুরাইয়া সদর উপজেলার রতনহাট গ্রামের সেলিম রেজার মেয়ে এবং হরিনাকুন্ডু উপজেলার আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযের ৫ম শ্রেণির ছাত্রী।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, সকালে মাগুরা জেলা থেকে মোটরসাইকেলে সেলিম রেজা তার স্ত্রী, মেয়ে সুরাইয়া খাতুন ও ছেলে সোয়াদকে নিয়ে ঝিনাইদহে আসছিলেন। পথিমধ্যে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে সুরাইয়া মারা যায়। আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সেলিম রেজা মাগুরা জেলায় গ্রামীণ ব্যাংকে চাকরি করেন বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ