শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দেশের বিভিন্ন মসজিদে আকস্মিক আজান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক ।।

চট্রগ্রামের বিভিন্ন মসজিদে মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আজান দেয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, ফরিদপুরসহ দেশের বিভিন্নস্থানে আজান দেয়ার খবর জানা যায়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন মসজিদে মসজিদে এ আজান দেয়া হয়।

পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক এ আজানের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা একে অপরকে ফোন করে জানতে চান করোনায় চট্রগ্রামে কেউ মারা গেছেন কিনা। আর এই কারণেই আজান দেয়া হচ্ছে কিনা।

এক মুয়াজ্জিন বলেন, দুর্যোগের মধ্যে এভাবে আযান দেয়া মোস্তাহাব। আর একারণেই আমরা এভাবে আজান দিয়েছি।

এছাড়া ভূমিকম্প হবে, আল্লাহর গজবসহ কাল্পনিক নানা গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। তবে ইসলামিক ফাউন্ডেশন বা দায়িত্বশীল কারও কাছ থেকে আজান দেয়ার কারণ সম্পর্কে জানা যায়নি।

এ বিষয়ে ব্যাখ্যা জানতে কয়েকজন ইমাম-মুয়াজ্জিনের কাছ জানতে চাইলে তারা উৎস সম্পর্কে কোনো তথ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত দিতে পারেননি। তাদের দাবি তারা অন্য মসজিদে আজান শুনে আজান দিয়েছেন। তাদের ধারণা করোনা নামক বৈশ্বিক মহামারি থেকে বাঁচতে হয়তো কেউ এ আজান দিতে বলেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ