সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মালয়েশিয়ায় হোম কোয়ারেন্টিনে মিজানুর রহমান আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মালয়েশিয়ায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানিয়েছেন।

করোনা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আজহারী বলেন, আমি ব্যক্তিগতভাবে গত আট দিন ধরে স্বেচ্ছায় পুরোপুরিভাবে বাসায় অবস্থান করছি। এর মধ্যে একবারের জন্যও বাইরে বের হইনি।

তিনি বলেন, সব সালাত ঘরে জামাতে আদায় করেছি। বর্তমান সময় এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। তাই সবাইকে বলছি– প্লিজ প্লিজ সবাই ঘরে থাকুন। এটিই এখন সবচেয়ে বড় মহৌষধ।

আজহারী বলেন, আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করুন। সরকারের একার পক্ষে এই মহামারী থেকে উত্তরণ সম্ভব নয়। সবার ঐকান্তিক সদিচ্ছা ও সহযোগিতা দরকার। জরুরি বাজারসদাই কিনে এনে যথাসম্ভব পরিবারের সদস্যসহ নিজ নিজ বাসায় অবস্থান করুন।

‘সামাজিক মেলামেশা, জনসমাগম পরিহার করুন। ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাঁচি-কাশি দেয়ার শুদ্ধাচার মেনে চলুন। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে, ফিরে এসেই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এ নিয়মগুলো মেনে চলাই হচ্ছে এখন ফরজে আইন।’

করোনাভাইরাসে বৃদ্ধ জনগোষ্ঠীর আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হওয়ায় তাদের এক্সট্রা কেয়ার নেয়ার পরামর্শ দেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ