শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

করোনা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন নাকি যাননি—এ নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির নাম লাবলু মোল্লা (৩৫)।

জানা যায়, রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি এক প্রবীণ ব্যক্তি মারা যান। সদর উপজেলার ভবদিয়া গ্রামের স্থানীয় পল্লি চিকিৎসক আবদুল খালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই ব্যক্তি সম্ভবত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিহত লাবলু মোল্লার ভাই আবদুল মান্নান এর বিরোধিতা করে বলেন, গজবে তাঁর মৃত্যু হয়েছে। আজ সকাল পৌনে সাতটার দিকে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ বাধলে লাবলু মোল্লা গুরুতর আহত হন। এ অবস্থায় তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ