সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ২০ মার্চ (শুক্রবার) রাজধানীর পল্টনস্থ স্বপ্নপূরণের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুল লতিফ নেজামী। প্রধান উপদেষ্টা স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ ইসালামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ নুরুজ্জামান।

এছাড়াও‌ স্বপ্নপূরণের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হাফেজ মাওলানা হুজাইফা আল মাহদী, সিনিয়র সহকারী পরিচালক মাওলানা জহিরুল ইসলাম সাকী, নির্বাহী পরিচালক মুফতি সোলাইমান সাদী, সহকারী নির্বাহী পরিচালক মাওলানা যোবায়ের আহমদী, যুগ্ম পরিচালক মুফতি শরীফুল ইসলাম আদনান, সহকারী যুগ্ম পরিচালক মাওলানা লাবীব আবরার, ব্যবস্থাপনা পরিচালক হাফেজ শাহাদাত ইমতিয়াজ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আশরাফুল ইসলামসহ স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠীর অন্যান্য দায়িত্বশীলরা।

স্বপ্নপূরণের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হাফেজ মাওলানা হুজাইফা আল মাহদী আওয়ার ইসলামকে বলেন, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রতিদিন বহু মানুুষ মারা যাচ্ছে। এই ভাইরাসটি ইতোমধ্যে মহামারীর রূপ ধারণ করেছে। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ