শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার দৌলতখান উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে এবং রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মনসুর হেলাল ওরফে সফু মাস্টার উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা ও ওই এলাকার আহম্মেদের হাট আলিম মাদরাসার সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতখান থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আজ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাজীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, মনসুর হেলাল নিজের ফেসবুক আইডিতে উস্কানিমূলক চারটি পোস্ট দেন। এ কারণে দৌলতখান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, শনি কিংবা রোববার তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে আদালতে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ