সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

উজানীর তিন দিনব্যাপী বার্ষিক ইসলাহি জোড় শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযীল হাসান: প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহাসিক উজানী ময়দানে শুরু হলো মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড়।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় উজানীর বর্তমান পীর মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশের আমির মাওলানা ফযলে এলাহীর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

গত বেশ কয়েক বছর ধরে উজানীর বড় মাহফিলের পাশাপাশি তিন দিনব্যাপি বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হয়ে আসছে। যা উজানী তরিকার যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন ‘মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশ’ আয়োজন করে।

উজানী মাদরাসার মুহাদ্দিস এবং মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান জানান, আজ বিকেল তিনটায় উজানীর বর্তমান পীর, মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশের আমীর হযরত মাওলানা ফযলে এলাহী এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়ে শনিবার বাদ যোহর আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে আধ্যাত্মিক এ মিলনমেলা।

তিনি আরও জানান, আগত মুসল্লিদের ফায়দার দিকে লক্ষ্য করে ইসলাহী জোড়ের পূর্ণ সময়কে অত্যন্ত সুবিন্যস্তভাবে রুটিন আকারে ভাগ করা হয়েছে। তা’লিম, জিকির ও দোয়ার ইহতেমামের পাশাপাশি রুটিনে রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের আ’মলি প্রশিক্ষণ, অযু-ইস্তেঞ্জা, নামাজ, খাওয়া-দাওয়া, ঘুম সহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় নানাহ বিষয়ে অভিজ্ঞ মুয়াল্লিমদের মাধ্যমে আদাব ও সুন্নাত তরিকা শিক্ষাদান, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় ও মহান আল্লাহর দরবারে রুনাজারির বিশেষ পাবন্দি।

তিন দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড়ে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ইসলাহী আলোচনা পেশ করবেন- মজলিসে তা’লিমুল উম্মাহ বাংলাদেশের আমির, উজানীর বর্তমান পীর মাওলানা ফযলে এলাহী, নায়েবে আমির পীরে কামেল মাওলানা আশেক এলাহী, হাফেজ্জী হুজুর রহ.-এর জামাতা আল্লামা খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা বটগ্রাম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল হক, মসজিদুল আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দিলাওয়ার হুসাইন, উজানী মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী এবং উজানীর খোলাফারাসহ দেশ বরেণ্য অনেক প্রখ্যাত ওলামায়ে কেরাম।

উল্লেখ্য, চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত একটি গ্রামের নাম উজানী। এ গ্রামেই ১৯০১ সালে ইলমি ও আধ্যাত্মিক মারকায গড়ে তুলেন- ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাংগুহী রহ. এর অন্যতম খলিফা কুতুবুল আলম কারী ইব্রাহিম র.।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ