শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মুজিব বর্ষ উপলক্ষে কওমি মাদারাসার শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুজিব বর্ষ উপলক্ষে শেরপুর জেলায় ১০০ ফ্রিল্যান্সার তৈরীর উদ্যোগে কওমি মাদারাসার শিক্ষার্থীদের আইটিতে সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসনের তুলশীমালা সম্মেলন কক্ষে আয়ােজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

তিনি মাদরাসা শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, এটি খুবই ভালাে উদ্যোগ। মাদরাসার  ছাত্ররা শুধু ইমামতি বা শিক্ষকতা ছাড়াও যাতে প্রযুক্তিগত বিষয়ে দক্ষ হয়ে স্বাবলম্বী হতে পারেন-এটিই এ প্রকল্পের উদ্দেশ্য। এজন্য জেলা প্রশাসন সব ধরনের সহযােগিতা করবে।

এ প্রশিক্ষণে ১২০ জন শিক্ষার্থী মাদারাসা অংশ নিচ্ছে। প্রশিক্ষণে কম্পিউটার বেসিক, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন- এ তিনটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রকল্পের প্রশিক্ষক হাফেজ মােঃ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খােকন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিক আল সাফিন, আইসিটি মন্ত্রণালয়ের আইটি প্রােগ্রামার মারজিয়া, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার মাহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, শিক্ষা সচিব মাওলানা মােঃ হযরত আলী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ বিভিন্ন মাদারাসর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ