বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলনূর সেন্টারের শিক্ষাসফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষ্যে শিক্ষা সফরের আয়োজন করেছে কাতারস্থ আলনূর কালচারাল সেন্টার।

গত ২১ ফেব্রুয়ারি আরব উপসাগর তীরের নয়নাভিরাম ওয়াকরা পাবলিক পার্কে মধ্যাহ্নের এই আয়োজনে ছিল প্রীতিভোজ, আনন্দঘন আড্ডা, মাতৃভাষা ভাবনা ও মতবিনিময়,  শিশু-কিশোরদের বর্ণমালা প্রতিযোগিতা এবং ভাষা শহিদদের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত। বৈকালিক চা-চক্র ও সপরিবারে সমুদ্রতীরে সূর্যাস্ত উপভোগের মাধ্যমে প্রাণোচ্ছল শিক্ষা সফরের সমাপ্তি হয়।

মতবিনিময় সভায় আলনূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেন, বিশুদ্ধ মাতৃভাষা চর্চা সকল নবি ও রাসূলের অভিন্ন বৈশিষ্ট্য। তাই সন্তানদের আরবি ও ইংরেজির পাশাপাশি বাংলা শেখানো অবিভাবকদের জাতীয় ও দীনি দায়িত্ব।

আলনূর সংস্কৃতি বিভাগের পরিচালক প্রকৌশলী আবু রাইহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রাণের ভাষা বাংলার উন্নয়নে সক্রিয় হলেই শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হবে।

আলনূর প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হক বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের গৌরবময় অর্জন। বাংলা এক সমৃদ্ধ ও প্রাণবন্ত ভাষা। প্রবাসী সন্তানদের বাংলা শেখানোর প্রয়াসে আলনূর সেন্টার অতীতের ন্যায় ভবিষ্যতে ও সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ।

শিক্ষাসফরে আরও উপস্থিত ছিলেন- আলনূর অর্থ সম্পাদক সালেহ নূরুন্নবী, নির্বাহী সদস্য এম, এ মুকিত, প্রকৌশলী বুলবুল আহমদ, মাওলানা জসিমুদ্দিন, মাওলানা কারি ইবরাহিম, মুহাম্মদ শের আলম ও হাফেজ মুস্তাফিজুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ