সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

সৌদি থেকে হুরুবপ্রাপ্তদের দেশে ফেরাবে বাংলাদেশ দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে অবস্থানকারী নির্দিষ্ট বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এই লক্ষ্যে আজ থেকে হুরুবপ্রাপ্তদের এক্সিট আবেদন গ্রহণ শুরু হচ্ছে।

গতকাল মঙ্গলবার সৌদির রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার থেকে বাংলাদেশ দূতাবাস রিয়াদে শুধুমাত্র হুরুবপ্রাপ্তদের (কফিলের নিকট হতে পালিয়ে যাওয়া কর্মী) এবং ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া আমেল মানজিলি কিংবা সায়েক খাস পেশার কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ করা হবে।

পূর্বের আবেদনসমূহ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোম্পানি কিংবা মোয়াসসাসার মেয়াদোত্তীর্ণ ইকামাধারীদের নতুন কোন আবেদন আপাতত গ্রহণ করা হবে না।

আবেদন গ্রহণের সময় সম্পর্কিত তথ্যে বলা হয়েছে, রবিবার হতে বৃহস্পতিবার সকাল আটটা থেকে এগারটা পর্যন্ত। আবেদনের সঙ্গে ইকামা ও পাসপোর্ট এর দুই সেট ফটোকপি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত রিয়াদে যেসব আবেদন নেওয়া হয়েছে সেসব আবেদনের বিষয়টি রিয়াদ মাকতাব আমলে/লেবার অফিসে প্রক্রিয়াধীন রয়েছে।

ওই সকল আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোম্পানি কিংবা মোয়াসসাসার মেয়াদোত্তীর্ণ ইকামাধারীদের নতুন কোন আবেদন আপাতত গ্রহণ করা হবে না।

নতুন এক্সিট আবেদন গ্রহণের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তাই ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া কর্মীদের এক্সিট আবেদনের জন্য রিয়াদ মাকতাব আমলে বা দূতাবাসে বাংলাদেশিদের না যাওয়ার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া স্পেশাল এক্সিট ভিসা প্রদানের এই প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া।

এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ হতে কোন সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়নি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্পেশাল এক্সিট ভিসা প্রদানের কার্যক্রম চলমান থাকবে।

আর্েম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ