শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চরমোনাইয়ের বাৎসরিক মাহফিল সামনে রেখে ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৬ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে বরিশালের ঐতিহাসিক চরমোনাইয়ের ফাল্গুন মাসের ৩ দিনব্যাপী বাৎসরিক মাহফিল। মাহফিল চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

২৬ ফেব্রুয়ারী বাদ জোহর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হবে।

তিন দিনের মাহফিলে আরও বয়ান করবেন, মাওলানা আবদুল খালেক সাম্ভলী, মাওলানা মুজিবুল্লাহ, মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ এসহাক মোঃ আবুল খায়ের, মাওলানা নুরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর) ও অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ (পীর সাহেব খুলনা) সহ দেশ-বিদেশের বরেণ্য আলেমরা।

আয়োজক কমিটি জানায়, চরমোনাই মাহফিলে মুসল্লিদের অবস্থানের জন্য ৫০০ একর প্রশস্থ মাঠে সামিয়ানা টানানো হবে। মাহফিলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ- র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন।

স্থাপন করা হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রাখা হবে হাই ভোল্টেজ অটো জেনারেটর। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্থায়ী হাসপাতালও স্থাপনের কথা রয়েছে।

৩ দিনব্যাপী মাহফিলে নিয়মিত, জিকির-আজকার ছাড়াও দ্বিতীয় দিন বেলা ১১ টায় উলামা ও সুধী সম্মেলন এবং তৃতীয় দিন বেলা ১১ টায় ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ