বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাখাইনে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৯ শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে একটি প্রাথমিক বিদ্যালয়ে গোলাবর্ষণে অন্তত ১৯ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটে । মিয়ানমার সেনাবাহিনী ও একজন আইনপ্রণেতার বরাতে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

হামলার বিষয়ে মিয়ানমারের আইন প্রণেতা টুন অং থেইন বলেন, বৃহস্পতিবার বুড়িচংয়ের খামউয়ে চোউং গ্রামের বিদ্যালয়ে কামান থেকে গোলা বর্ষণ করা হয়। তবে কারা হামলা চালিয়েছে সেটি এখনো জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

এই হামলার জন্য বিদ্রোহীদের দুষছেন মিয়ানমারের সেনাবাহিনী। এই বিষয়ে মিয়ানমারের সেনা কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল জো মিন টুন বলেন, আমরা আহতদের মধ্যে বেশকিছু শিক্ষার্থীকে কাছের একটি সেনা ঘাঁটিতে চিকিৎসা দিয়েছি। আরো পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের বেশ কয়েকটি সেনা পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইনে অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযানের নামে সেখানে রোহিঙ্গাদের বাড়ি-ঘরে আগুন, নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা এবং নারীদের গণধর্ষণ করা হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, মিয়ানমার থেকে নির্যাতনের হাত থেকে বাঁচতে প্রায় ৭ লাখ ৪৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ